১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আজ। চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রথম দিনে স্কুল পর্যায়ের বাংলা বিষয়ের জন্য পরীক্ষা দেবেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ব্যাচ ও দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দ্বিতীয় ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য ৮টি বোর্ড গঠন করা হয়েছে। প্রতি বোর্ডে দুই ব্যাচে ৫০ জন প্রার্থীর ভাইভা নেবে। সেই হিসাবে প্রতিদিন ৪০০ জন প্রার্থী মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে সব শিক্ষা সনদ ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও প্রবেশপত্রের কার্ডের মূলকপি এবং এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে। নির্ধারিত ওয়েবসাইট (www.ntrca.gov.bd এবং ntrca.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
এনটিআরসিএর পরীক্ষা, মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালক মো. আবদুর রহমান বলেন, ২০ ডিসেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা চলবে। এরপর দ্রুততম সময়ে ফল প্রকাশের চেষ্টা করা হবে।
গত ৩০ আগস্ট রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন, স্কুল ও সমপর্যায়ের ১৯ হাজার ৯৫ জন এবং কলেজ ও সমপর্যায়ের ৫ হাজার ৪৬ জন। তাদের মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এনটিআরসিএ ব্যবস্থাপনায় ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল-২ ও স্কুল পর্যায়ের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা গত ৫ মে এবং কলেজ পর্যায়ের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা ৬ মে অনুষ্ঠিত হয়।
স্কুল-২ পর্যায়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জনসহ মোট ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৮২৫ জন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

