১৮ দিনের ছেলেকে রেখেই কাজে ফিরলেন ভারতী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
নতুন বছরের শুরুতেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরেছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। তবে এবার তার এই ফেরাটা একটু বিশেষ এবং বিস্ময়কর। দ্বিতীয় সন্তান ‘কাজু’র জন্মের পর মাত্র ১৮ দিন পার হতেই শুটিং সেটে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি শুরু হয়েছে ‘লাফটার শেফস সিজন ৩’-এর শুটিং। এই রিয়ালিটি শো-তে কৃষ্ণা অভিষেক, কাশ্মীরা শাহ, করণ কুন্দ্রা, এলভিশ যাদব এবং গুরমিত চৌধুরীর মতো জনপ্রিয় তারকাদের দেখা মিললেও সবটুকু আলো কেড়ে নিলেন ভারতী। এত দ্রুত কাজে ফেরায় নেটিজেনদের প্রশংসার পাশাপাশি অনেকের কৌতুহলী প্রশ্নের মুখেও পড়তে হয়েছে তাকে।
শুটিং সেটে দ্বিতীয় সন্তানের জন্মদিন উপলক্ষে মিষ্টি বিতরণ করেন ভারতী। সেখানে পাপারাজ্জিরা তাকে প্রশ্ন করেন, কাজুর সাথে ভক্তদের পরিচয় করিয়ে দেবেন কবে? জবাবে ভারতী হাসিমুখে বলেন, ‘গোলা এবং কাজু দুজনেই এখন বাড়িতে আছে। যদি কেউ ক্যামেরা ছাড়া ব্যক্তিগতভাবে দেখা করতে আসেন, তবে অবশ্যই পরিচয় করিয়ে দেব।’
পাপারাজ্জিরা জানতে চান, কাজুর পর এবার কি তবে পরিবারের নতুন সদস্য ‘কিশমিশ’ আসবে? অর্থাৎ তারা ভারতীর তৃতীয় সন্তানের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন। হেসে ভারতী বলেন, ‘অবশ্যই কিশমিশ আসবে! আমরা থামছি না। আমাদের জীবনে এমন আনন্দের মুহূর্ত আবারও আসবে।’
উল্লেখ্য, প্রথম সন্তান গোলার জন্মের পর ভারতী মনেপ্রাণে একটি কন্যা সন্তান চেয়েছিলেন। দ্বিতীয়বার মা হওয়ার সময় তিনি বেশ আবেগপ্রবণ ছিলেন। এমনকি হাসপাতালে কাজুকে প্রথমবার দেখার পর কান্নায় ভেঙে পড়েছিলেন ভারতী।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬









