ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৫:৫১:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮ বছর বয়সীদের টিকার নিবন্ধন চলতি মাসেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার টিকা গ্রহণকারীদের বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ১৮ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘টিকা গ্রহণে নিবন্ধনের বয়সসীমা ২৫ বছর থেকে কমিয়ে ১৮ করা হচ্ছে। শিগগির এ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে আইসিটি বিভাগ বিষয়টি দেখবে। তারা চূড়ান্তভাবে আমাদের জানালে নিবন্ধন প্রক্রিয়া শুরু করব। ফলে ১৮ বছর বয়সীরাও টিকা নিতে পারবেন।’

গত ২৯ জুলাই করোনা টিকা নেয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করে সরকার। এর আগে ৩০ বছর বয়সীরা টিকার আওতায় ছিলেন।