ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২:২০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

১৮৫ দেশে করোনা, মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার

১৮৫ দেশে করোনা, মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

১৮৫ দেশে করোনা, মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া মরণব্যাধী করোনাভাইরাস প্রকোপ ছড়িয়েছে বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে। ভাইরাসটির সংক্রমণে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৪০১ জন। সারা বিশ্বে ২ লাখ ৭৬ হাজার ৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯১ হাজার ৯৫২ জন।

সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্সে’র পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারে’ প্রকাশিত তথ্যে এ খবর পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডে মহামারী আকার ধারণ করে করোনাভাইরাস প্রাণ নিয়েছে দেশটির ৩ হাজার ২৫৫ মানুষের। তবে চীনের মৃত্যুহার ছাড়িয়ে গেছে ইতালিতে। ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৩২ জন। ইতালিতে আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ২১ জন।

ইতালির পর সবেচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে।  দেশটিতে হয়েছেন ২১ হাজার ৫৭১ জন। মারা গেছেন ১ হাজার ৯৩ জন। তবে মৃতের সংখ্যার দিক দিয়ে ইতালির পরের অবস্থানে আছে ইরান। দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩৩ জনের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যমতে,এই ভাইরাসে মৃত্যুর হার ৩ দশমিক ৪ শতাংশ। যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ২১ দশমিক ৯ শতাংশ মানুষের বয়স ছিল ৮০ বছরের উপরে। ৪০ থেকে ৪৯ বছর বয়সীদের এই ভাইরাসে মৃত্যুর হার ০ দশমিক ৪ শতাংশ।

তবে নারীদের তুলনায় বেশি ঝুঁকিতে পুরুষরা। মৃত্যুর হার পুরষদের ৪ দশমিক ৭ শতাংশ এবং নারীদের মৃত্যুর হার ২ দশমিক ৮ শতাংশ।