১৯ সন্তানের মা হয়েও পিএইচডি করলেন সৌদি নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
১৯ সন্তান ও সংসার সামলে এক সৌদি নারী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। একই সঙ্গে ওই নারী অনলাইন ভিত্তিক একটি ব্যবসাও পরিচালনা করেন। সৌদি ওই নারীর নাম হামদা আর রুয়াইলি। হামদা ১০ ছেলে ও ৯ মেয়ের মা। তিনি পরিকল্পনা মাফিক ‘ওয়ার্ক রুটিন’ তৈরি করে দিনের কাজ শেষ করেন। সন্তানদের দেখাশোনা ও নিজের কাজ চালিয়ে নেওয়ার জন্য শিক্ষক এবং সামরিক অফিসারের নেতৃত্ব কৌশল অনুসরণ করেন হামদা।
তিনি জানান, রোল মডেল হিসেবে তিনি শিক্ষকদের অনুসরণ করেন। যারা ক্লাসভর্তি শিক্ষার্থীদের পড়ান আর সামরিক অফিসারদের নেতৃত্ব কৌশল অনুসরণ করেন যিনি অসংখ্য সেনাকে নেতৃত্ব দেন। হামদা মনে করেন, ১০ সন্তানকে বড় করা যত কঠিন ১ সন্তানকে বড় করাও তেমন কঠিন। হামদা তার সন্তানদের প্রয়োজন বুঝে সাহায্য করার চেষ্টা করেন। তিনি সন্তানদের স্বপ্ন পূরণে সহযোগিতা ও অনুপ্রেরণা জোগাতে চান।
হামদা বলেন, একজন সন্তানকে বড় করার যে চ্যালেঞ্জ, তা ১০ জন সন্তানকে বড় করার মতোই কঠিন। আমি আমার সন্তানদের প্রয়োজন বুঝে সহযোগিতা করি, তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করি এবং তারা যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে, সেই অনুপ্রেরণা দিই।
হামদা ৪৩ বছর বয়স হওয়ার আগেই ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার সন্তানরাও পড়াশোনায় অত্যন্ত মেধাবী। তার এক মেয়ে কিং আব্দুল আজিজ সেন্টার থেকে শিক্ষাবৃত্তি পেয়েছে। হামদা জানান, স্কুলে তার সন্তানেরা ১০০ গড়ে ৯৪ নম্বর পেয়ে থাকে।
হামদার জীবনের নানা বাধা-বিপত্তি আসলেও তিনি কখনোই শিক্ষার পথ থেকে সরে যাননি। শিক্ষা অর্জনে হামদার যে প্রচেষ্টা তা সমাজে নারী শিক্ষা সম্প্রসারণে এবং অদম্য ইচ্ছাশক্তির একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
সূত্র: গালফ নিউজ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


