২ কোটি ৭৫ লাখ কৃষক পাবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
দেশের কৃষকদের জন্য ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলোর একটি ছিল এই কৃষক কার্ড। ক্ষমতায় আসার পরপরই সরকার সে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। তিনি উল্লেখ করেন, যেসব কৃষকের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ছিল, তা ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহেই মওকুফ করা হয়েছে। এতে দেশের প্রায় ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন।
তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হলেও ভবিষ্যতে এটি সারাদেশে বিস্তৃত করা হবে। প্রথম দিনে প্রায় ২২ হাজার কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর মতে, এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের জন্য সরকারি সহায়তা সহজতর হবে এবং তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। কৃষি খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষি অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











