ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৬:২৮:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

২ দিন বন্ধ থাকবে চার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অতি বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে আগামী বুধবার ও বৃহস্পতিবার চট্টগ্রামসহ চার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

আজ মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চট্টগ্রাম ছাড়া বাকি তিন জেলা হলো বান্দরবান, কক্সবাজার ও খাগড়াছড়ি।

শিক্ষামন্ত্রী বলেন, সেখানে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যার ‍সৃষ্টি হয়েছে। এ জন্য কাল ও পরশু বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে জরুরি নির্দেশনায় আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বন্যায় যাতে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট না হয়, সেদিকে নজর রাখতে শিক্ষক-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়।