২ দিনের সফরে কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ১ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও দুদিনের সফরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এ নিয়ে ১৪ বার পদ্মা সেতু পাড়ি দিলেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর শনিবার (১ জুলাই) সকাল ৮টা ৫০ মিনিটে পদ্মা মাওয়া টোল প্লাজায় ৮ নম্বর লেন দিয়ে প্রবেশ করে। সেতু অতিক্রম করে সকাল ৯টায়। বেলা ১১টার কিছু সময় পর তিনি গোপালগঞ্জে পৌঁছান।
রাস্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইওয়ে এক্সপ্রেস মাদারীপুরের শিবচরের পাঁচ্চর গোলচত্বরে হাজারো জনতার ঢল নামে। এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী এমপির পক্ষ থেকে শিবচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী প্রথমে কোটালীপাড়ায় যান। সেখানে উপজেলা আওয়ামী লীগের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় শেষে বিকেলে টুঙ্গিপাড়ায় যাবেন। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করবেন এবং নিজ বাড়িতেই রাতযাপন করবেন।
পরদিন রোববার (২ জুলাই) টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে বিকেলে পদ্মা সেতু হয়ে রাজধানীতে ফিরবেন।
এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির সফরকে ঘিরে গোপালগঞ্জে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ। জেলার সড়কের মোড়ে-মোড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙ্গানো হয়েছে নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। নির্মাণ করা হয়েছে অনেকগুলো তোরণ।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আনন্দ কাজ করছে। কেননা ঈদপরবর্তী এটাই প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনি এলাকার নেতাকর্মীদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা হবে। তাই নেতাকর্মীরা একটু বেশিই উদ্বেলিত ও আনন্দিত।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবল আলম জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











