২ শতাধিক বাল্যবিয়ে বন্ধ করলেন যে এসিল্যান্ড
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২২ জানুয়ারি ২০২০ বুধবার
ছবি: ইউএনবি
সিরাজগঞ্জে দায়িত্ব পালনের দুইবছরে ২০৩টি বাল্যবিয়ে বন্ধের রেকর্ড করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অন্যতম লক্ষ্য বাল্যবিয়ে বন্ধে তার এ অর্জন ইতিবাচকভাবেই দেখছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।
বাল্যবিবাহ বন্ধে এসিল্যান্ড আনিসুরের এ অবদানের জন্য, গত বছরের আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) বিশেষ সম্মাননা প্রদান করেন তৎকালীন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। এছাড়া গত বছর জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে তাকে বিশেষ সম্মাননা প্রদান করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
নিষ্ঠার সাথে কাজ ও দায়িত্ব পালন করে যশোরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের সময় ২০১৪ সাল থেকে ২০১৭ সালে ভেজাল বিরোধী অভিযানে সমগ্র দক্ষিণবঙ্গে সাড়া ফেলে দিয়েছিলেন। ২০১৭ সালের শেষ দিকে বদলি হন সিরাজগঞ্জের চৌহালী উপজেলায়। তিনি সেখানে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
সেসময় দুটি ইলিশ প্রজনন মৌসুমে নিয়ম না মানায় ১২৪ জন জেলেকে কারাদণ্ড প্রদান করেন। এছাড়া এ বছর যমুনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে সিরাজগঞ্জ সদরে ১১৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে ইলিশের উৎপাদন বাড়ানোতে অবদান রাখেন। সেই সাথে উপজেলা সকল পাবলিক পরীক্ষা থেকে নকল দূর করেছেন। চৌহালী উপজেলায় কর্তব্যরত থাকার ৩৩ সপ্তাহে ৩৪টি বাল্যবিয়ে বন্ধ করেন।
পরবর্তীতে বদলি হন সিরাজগঞ্জ সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে। ইতোমধ্যে একদিনে সাতটি বাল্যবিয়ে বন্ধ করে রেকর্ডসহ ১২ মাসে ১৬৯টি তৃতীয় শ্রেণি থেকে কলেজ পড়ুয়া ছাত্রীদের বাল্যবিয়ে বন্ধ করেন।
এ সময়ে বাল্যবিয়ে বন্ধে সদর উপজেলায় ১২ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। প্রতিটি ক্ষেত্রে বর ও কনের বাবার মুচলেকাও নেয়া হয়।
শুধু বাল্যবিয়ে ঠেকানোই নয়, সেই সাথে অসহায় গরিব তিন ছাত্রীর পড়াশুনার দায়িত্ব নিয়েছেন তিনি।
ওই এলাকার বিশিষ্টজনেরা মনে করেন, এসিল্যান্ড আনিসুর রহমানের মতো সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসেলে বাল্যবিয়ের অভিশাপ থেকে দেশ মুক্ত হতে পারবে।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



