ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৪:১১:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

২০ বছর পর মঞ্চে রেখার যাদু

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:১৭ পিএম, ২৭ জুন ২০১৮ বুধবার

২২ থেকে ২৪ জুন ব্যাংককের সিয়াম নিরামিত থিয়েটারে অনুষ্ঠিত হল আইফা অ্যাওয়ার্ডস। এ উপলক্ষে তারার মেলা বসেছিল ব্যাংককে। স্টেজে সব তারকারাই নান্দনিক স্টেজ পারফর্মেন্সের মাধ্যমে আইফা ২০১৮র শেষ রাতটিকে স্বরণীয় করে রাখেন। তবে সবাইকে ছাপিয়ে সিলসিলাস্টার এভারগ্রিন কুইন রেখা স্টেজ মাতিয়ে আবারও প্রমাণ করলেন রানী সবসময় রানীই থাকে, তার রাজ্য থাকুক আর নাই থাকুক।

 

দীর্ঘ ২০ বছর পর ভেটেরান অভিনেত্রী রেখার স্টেজে পারফর্ম করা। তিনি দেখিয়ে দিলেন, ৬৩ বছরেও সামান্য ম্লান হয়ে যাননি তিনি। তিনি পরেছিলেন একটি হালকা গোলাপি রঙের আনারকলি পোশাক। একদা লাস্যময়ী এই নারী প্রমাণ করে দিলেন- বয়স শুধুই একটি সংখ্যা।

 

বেশ কয়েকটি এভারগ্রিন নাম্বার পরিবেশন করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দেন তিনি। যার মধ্যে ছিল `মুকাদ্দার কা সিকান্দার` ছবির `সালাম-ই-ইশক`, `উমরাও জান` ছবির `দিল চিজ কিয়া হ্যায়` এবং `মোঘল-ই-আজম` ছবির `পেয়ার কিয়া তো ডরনা কিয়া`।

 

রেখার প্রায় ২০ মিনিটের এই অনবদ্য পারফর্মেন্স শেষে দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। তারা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে রেখাকে সম্মান জানান।