২০২১ সালের প্রথম থেকেই গরিব দেশগুলো করোনার টিকা পাবে: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে জানিয়েছে, গরিব দেশগুলো আগামী বছরের প্রথম থেকেই কোভিড ভ্যাকসিন পাবে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের টিকা প্রাপ্তি নিয়ে গরিব দেশগুলোর অনিশ্চয়তা নিয়ে বক্তব্য রাখার পর ডব্লিউএইচও এ বক্তব্য দিয়েছে।
ডব্লিউএইচও এবং তার সহযোগী গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সেপি) ইতিমধ্যেই তাদের কোভ্যাক্স ফ্যাসিলিটিতে প্রায় ২ কোটি ভ্যাকসিন মজুত করেছে। খবর- সিএনএন, আল-জাজিরা
ব্রিটেন ফাইজারের টিকা এবং যুক্তরাষ্ট্র ফাইজার ও মডার্নার টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেয়ার পর এই টিকার উৎপাদন আগামী দিনে আরও বৃদ্ধি পেলেও ডব্লিউএইচও-এর তরফে যে টিকা মজুত করা হয়েছে তার মধ্যে এই দুই টিকা নেই। তবে এই দুই কোম্পানির সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও, গ্যাভি ও সেপির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যে গরিব দেশগুলো ২০২১ সালের প্রথমার্ধেই পাবে। ২০২১ সালের প্রথম প্রান্তিকে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। যেসব দেশ ‘হু’এর কাছে ভ্যাকসিনের আবেদন করেছিল সেসব দেশের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রথমেই আগামী বছরের প্রথমার্ধের মধ্যেই সেই ডোজ পেয়ে যাবেন। কোন দেশ টিকাকরণের জন্য কতটা তৈরি তার ভিত্তিতেই এই ভ্যাকসিন পাঠানো হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে জানান, সুড়ঙ্গের শেষে আলোটা এখন একটু ভালভাবে দেখা যাচ্ছে। কিন্তু আমরা এই অতিমারী তখনই শেষ করতে পারব যখন গোটা বিশ্বের সব দেশে এই ভ্যাকসিন পৌঁছবে। অর্থাৎ কিছু দেশের সব মানুষকে ভ্যাকসিন দেওয়ার চেয়ে সব দেশের কিছু মানুষকে ভ্যাকসিন দেওয়া বেশি জরুরি। ২০২১ সালের মধ্যে বিশ্বের ২০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে বলেই জানান তিনি। ডব্লিউএইচও শুক্রবার জানায়, যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের সঙ্গে ৫০ কোটি ভ্যাকসিনের চুক্তি হয়েছে তাদের। এছাড়া আস্ট্রজেনেকা, নোভাভ্যাক্স ও সানোফি-জিএসকের সঙ্গেও যুক্তি হয়েছে ডব্লিউএইচও এর।
-জেডসি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









