২০২৪ সালেও করোনার টিকা পাবে না গরিব দেশগুলো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
তহবিলের অভাব, সরবরাহ ঝুঁকি এবং চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে বিশ্বের গরিব দেশগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভিড-১৯ টিকা বিতরণ পরিকল্পনা ব্যর্থ হওয়ার ‘প্রবল ঝুঁকি’রয়েছে। এই পরিকল্পনা ব্যর্থ হলে গরিব দেশগুলোর শত শত কোটি মানুষ আগামী ২০২৪ সালের আগে করোনার টিকা পাবে না। খবর রয়টার্সের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘কোভ্যাক্স’ প্রোগ্রামের আওতায় ২০২১ সালের শেষ নাগাদ বিশ্বের ৯১টি দরিদ্র ও মধ্যম-আয়ের দেশেকে দুইশ’কোটি ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। দেশগুলোর ২০ শতাংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ মানুষকে টিকার আওতায় আনাই এ কর্মসূচির লক্ষ্য। ৯১টি দেশের বেশিরভাগই আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার দেশ।
ডব্লিউএইচও-র এই টিকা বিতরণ পরিকল্পনার অভ্যন্তরীন কিছু পর্যালোচনা নথি হাতে পেয়েছে রয়টার্স। আর তাতেই দেখা গেছে, তহবিলের অভাব, ঝুঁকিপূর্ণ সরবরাহ এবং জটিল ঠিকাদারী চুক্তিপত্রের কারণে এ কর্মসূচির লক্ষ্য অর্জন অসম্ভব হয়ে পড়তে পারে।
গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স ‘জিএভিআই’ বোর্ড থেকে যে অভ্যন্তরীন প্রতিবেদন দেওয়া হয়েছে তাতে বলা হয়, ‘একটি সফল কোভ্যাক্স অবকাঠামো গড়ে তুলতে ব্যর্থ হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি।’ কোভ্যাক্স প্রকল্প নিয়ে যেসব প্রতিবেদন এবং নথিপত্র প্রস্তুত করা হয়েছে সেগুলো নিয়ে আগামী ১৫-১৭ ডিসেম্বর জিএভিআই-র বোর্ড মিটিংয়ে আলোচনা হবে।
একটি নথিতে বলা হয়, কোভ্যাক্স প্রকল্প ব্যর্থ হলে গরিব দেশগুলোর কোটি কোটি মানুষ হয়ত ২০২৪ সাল পর্যন্ত টিকা পাবে না। খুব তাড়াহুড়ো করে টিকা বিতরণ পরিকল্পনা করার কারণে এটি ব্যর্থ হওয়ার ঝুঁকি বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











