২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করলো ইরান
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার আন্দোলনকারীকে ক্ষমা করে দিয়েছে ইরানের বিচার বিভাগ। দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই সোমবার (১৩ মার্চ) তাদের ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানিয়েছে এ তথ্য।
রাষ্ট্রীয় গণমাধ্যমটি আরও জানিয়েছে, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়াসহ হাজার হাজার বন্দীকে ক্ষমা করে দিয়েছেন।
গোলাম হোসেইন আরও জানিয়েছেন, এরই জেরে এখন পর্যন্ত ৮২ হাজার মানুষকে ক্ষমা করা হয়েছে। তাদের মধ্যে ২২ হাজার বিক্ষোভকারী রয়েছেন। যদিও তিনি কোন মেয়াদে ক্ষমা মঞ্জুর করা হয়েছে বা কখন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা উল্লেখ করেননি।
ইরানে জনসম্মুখে নারীদের বাধ্যতামূলক হিজাব পরাসহ কঠোর পর্দা পালনের নিয়ম রয়েছে। এ বিধিগুলো তদারকির জন্য দেশটিতে ‘নৈতিকতা বা নীতি পুলিশ‘ নিয়োগ করা ছিল। নীতি পুলিশের একটি দল, গত বছরের ১৩ সেপ্টেম্বর তেহরান থেকে ২২ বছর বয়সী মাহশা আমিনিকে আটক করে। আমিনি তার পরিবারের সঙ্গে তেহরানে ঘুরতে গিয়েছিলেন। আটকের পর পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়লে মাহশাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে তেহরানে ব্যাপক আন্দোলন শুরু হয়। পরে পুরো ইরানে সে আন্দোলন-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে। বিক্ষোভে ৫১৬ জন নিহত হয়েছেন বলে দাবি করে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, গণবিক্ষোভ দমাতে ও সাধারণ নাগরিকদের মধ্যে ভয় ছড়ানোর জন্য কয়েকজনের মৃত্যুদণ্ড দেয় রাইসি প্রশাসন।
সূত্র: রয়টার্স
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, দৈনিক চাহিদা ৫ কোটি পিস
- ঈদে দেশীয় বুটিক হাউজগুলো ক্রেতা টানছে যে কারণে
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়