২৪ ঘণ্টায় আরও ১৮৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০০ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ১৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৪১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪২ জন ভর্তি হন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৮৬৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে মোট ৮৩ জন ডেঙ্গুতে মারা যান।
শনিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে মোট ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮৮ জন। আর ১৮১ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ১৮৩ জন রোগীর মধ্য ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৭৬ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ১৮১ জন ভর্তি হন।
সূত্র আরও জানায়, ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ২১ হাজার ২০১ জনের। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ২৪৯ জন।
এদের মধ্যে চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়, মার্চে ১৩, এপ্রিলে তিন, মে’তে ৪৩, জুনে ২৭২ এবং জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন রোগী ভর্তি হন।
এছাড়া আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ এবং ১৬ অক্টোবর পর্যন্ত তিন হাজার চারজন রোগী হাসপাতালে ভর্তি হন।
এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে জুলাই ১২, আগস্ট ৩৪, সেপ্টেম্বর ২৩ এবং ১৫ অক্টোবর পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা



