ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২৩:১১:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

২৪ ঘণ্টায় করোনায় এক নারীর মৃত্যু, শনাক্ত ৫৫৭

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৫৭ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে।

এছাড়া একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তির বয়স ৪০ বছর। তিনি একজন নারী। রংপুর বিভাগের বাসিন্দা।

রোববার (২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক ৯১ শতাংশ।

মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ১৫ লাখ ২৫ হাজার ৮৩২টি।

এছাড়া একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৩ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে মৃত্যু হয় প্রথম একজনের।