ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৬:৫৩:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২২১ রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১১ পিএম, ১০ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। রোববার  (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছে সর্বমোট ২০ হাজার ১২৯ জন। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ২২১ জন। এর মধ্যে ঢাকাতে ১৬৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি হয়েছেন ৪৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৬৭ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৯৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৭২ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী ১৯ হাজার ১২৯ জনের মধ্যে  হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে  বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৮৬ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ৭৬ জনের মৃত্যুর হয়েছে।