ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১:৪৯:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে

২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে

গত ২৪ ঘণ্টায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৭০৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় এরপরে অবস্থান করচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে রোববার ৬১৭ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

করোনায় আক্রান্তের সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানটি ব্রাজিলের দখলে। এছাড়া ব্রাজিলে এখন সর্বমোট মৃত্যুর সংখ্যা ২২ হাজার ৭১৬ জন। যা বিশ্বে সর্বোচ্চ মৃত্যুর হিসেবে ষষ্ঠ অবস্থানে রয়েছে। এরপরই মৃত্যুর সংখ্যায় পর্যায়ক্রমে রয়েছে ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

এ ছাড়া আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৬১৮ জন। অপরদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৮৬ হাজার ৪৩৬ জন।