২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও পাঁচজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় একজন, উপসর্গ নিয়ে তিনজন এবং করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় একজন মারা গেছেন।
বুধবার (২৭) অক্টোবর সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৮) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে রাজশাহীর একজন মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার একজন করে। এ ছাড়া করোনা নেগেটিভ হয়ে অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন রাজশাহীর আরও একজন।
গত এক দিনে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এছাড়া ২৯/৩০ নম্বর ওয়ার্ডে মারা গেছেন একজন।
এদিকে রোগী কমে আসায় আরেক দফা শয্যা কমানো হয়েছে রামেক হাসপাতালের করোনা ইউনিটে। ১৯২ শয্যা থেকে নামিয়ে শয্যা রাখা হয়েছে ১০৪টি। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৫০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫৫ জন। বর্তমানে রাজশাহীর ২২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১ জন, নাটোরের সাতজন, নওগাঁর ছয়জন এবং পাবনার চারজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ছয়জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ছয়জন। এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা শনাক্ত হয়েছে দুজনের।
একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২৭৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে তিনজনের। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে ১ দশমিক ০২ শতাংশ এবং নাটোরে ২ দশমিক ৬৭ শতাংশ।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা



