২৫ দেশের কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরবসহ ২৫ দেশের কূটনীতিককে এক ব্রিফিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আগামীকাল বৃহস্পতিবার (১৮ মে) এ ব্রিফিং হবে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
আইএমওর মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার প্রচারণার জন্য আয়োজিত এই ব্রিফিং পূর্ব নির্ধারিত। তবে হঠাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৬ দেশের কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকরের পর এ ব্রিফিং অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার জন্য এই ব্রিফিংয়ের আয়োজন করা হলেও এতে কূটনীতিকদের নিরাপত্তার প্রসঙ্গটি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই বিষয়টি বিবেচনায় প্রস্তুতি নেয়া হচ্ছে।
বৃহস্পতিবারের এ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে আইএমওর মহাসচিব পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দেশ হওয়ার কারণে চীন ও তুরস্ককে এই ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার