২৫ বছর পর আসছে কাভি খুশি কাভি গাম-এর সিক্যুয়েল!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ এএম, ৫ জানুয়ারি ২০২৬ সোমবার
ছবি: সংগৃহীত
দীর্ঘ ২৫ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে বলিউড নির্মাতা করণ জোহরের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’। সিনেমাটির দ্বিতীয় কিস্তি বা সিক্যুয়েল নির্মাণের প্রাথমিক কাজ (প্রি-প্রোডাকশন) শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইন্ডাস্ট্রিজের অন্যতম সফল এই সিনেমাটি আসার খবরে বলিপাড়ায় শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগের সিনেমার মতো সিক্যুয়েলটিও হবে পরিবারকেন্দ্রিক গল্পের বা ‘ফ্যামিলি ড্রামা’ ঘরানার। নির্মাতা করণ জোহর এটিকে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা হিসেবে নির্মাণ করতে চাইছেন। তবে সিনেমার নাম আগেরটিই বহাল থাকবে নাকি পরিবর্তন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য মেলেনি। পুরো বিষয়টি নিয়ে নির্মাতা নিজে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি।
সিনেমাটির অভিনয়শিল্পী বা কাস্টিং নিয়ে চলছে জোর আলোচনা। শোনা যাচ্ছে, এবারের গল্পে দুইজন নায়ক ও দুইজন নায়িকা থাকতে পারেন। তবে তারা কারা হবেন, তা নিয়ে এখনো গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। খুব দ্রুতই অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০০১ সালে মুক্তি পেয়েছিল করণের ব্লকবাস্টার হিট সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’। প্রেম, পারিবারিক বন্ধন এবং মা-ছেলের আবেগের গল্পে নির্মিত সেই সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুর। আড়াই দশক পর সেই সিনেমার সিক্যুয়েল আসার খবর দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল ও নস্ট্যালজিয়া তৈরি করেছে। এখন দেখার বিষয়, করণ জোহর পুরোনো তারকাদের ওপরই ভরসা রাখেন নাকি নতুন কোনো মুখ নিয়ে চমক দেখান।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬









