ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১:১১:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

২৬-২৮ নভেম্বরের মধ্যেই এইচএসসির ফল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৬ এএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার  এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এইচএসসির ফল ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ফল প্রকাশের দিন নির্ধারণ করা হবে। তিন শিক্ষা বোর্ডের পরীক্ষা দেরিতে শুরু হলেও একই দিনে ফল প্রকাশিত হবে । নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল একই দিন প্রকাশ করা হবে।