২৭ টাকায় ধান ও ৪০ টাকায় চাল কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
সরকারিভাবে ধান-চাল ক্রয়মূল্য নির্ধারণ করেছে সরকার। চলতি বোরো মৌসুমে কেজি প্রতি ৪০ টাকা দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৯ টাকা দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং কেজি প্রতি ২৭ টাকা দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কিনবে সরকার।
সোমবার দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে জানান, আগামী ২৮ এপ্রিল থেকে ধান সংগ্রহ করবে খাদ্য মন্ত্রণালয়। আর চাল সংগ্রহ শুরু হবে ৭ মে থেকে। সংগ্রহ শেষ হবে আগামী ৩১ আগস্ট।
বোরো মৌসুমে চাল আমদানি অব্যাহত রাখা হবে কি-না এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেসরকারি আমদানিটা বন্ধ হয়ে যাচ্ছে। যতটুকু এলসি খোলা হয়েছে তা আগামী ৩০ এপ্রিলের মধ্যে সব চাল আনতে হবে। ৩০ এপ্রিলের পর বেসরকারিভাবে আমদানির কোন চাল আর ঢুকবে না। কৃষকের ক্ষতি হতে পারে এই চিন্তা করেই আমরা ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেধে দিয়েছি। মাত্র চারদিন বাকি আছে।
মন্ত্রী বলেন, সরকারিভাবে আপৎকালীন মজুত বৃদ্ধির জন্য আমরা টেন্ডার করেছি, সেটার অনেকখানি এসেছে, আরও কিছু রাস্তায় আছে। সেগুলো আসবে। জুন পর্যন্ত যেটা (চাল) আমাদের লাগবে, আপৎকালীন মজুদ রাখতে হবে, সেই কন্ট্রাক্টের চালগুলো আসবে।
এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, সবাই সিন্ডিকেটের কথা বলি, কিন্তু কেউ সিন্ডিকেট ধরিয়ে দিতে পারি না। আমরাও চেষ্টা করেছি, কোনো সিন্ডিকেট পাইনি। সাপ্লাই বেশি থাকলে কোনো সিন্ডিকেট কাজ করে না। সিন্ডিকেট করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব এই রকম কোনো স্টকের খোঁজ পান, আমরাও খোঁজে আছি।
-জেডসি
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল





