২৭৪ যাত্রী নিয়ে মাঝ আকাশে কারিগরি ত্রুটিতে বিমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
উড্ডয়নের ঘণ্টা দুয়েক পর ভারতের আকাশ থেকে কারিগরি ত্রুটির কারণে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি-৩২৫ নামের ঐ ফ্লাইটটিতে ২৭৪ যাত্রী ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, কাতারের উদ্দেশে সোমবার রাত পৌনে ৭টায় ঢাকা থেকে উড্ডয়ন করে বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি। এটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হচ্ছিল। ভারতের আকাশে কারিগরি ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় ২ ঘণ্টা আকাশে উড়ে ২৭৪ যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।
এদিকে ফ্লাইটটি ফিরে আসার বিষয়ে শুধু কারিগরি ত্রুটির কথা উল্লেখ করেছে বিমান। তবে জানা গেছে, পাইলটের সামনের কাচ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফ্লাইটটি নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
ঐ ফ্লাইটের এক যাত্রী শেখ মোহাম্মদ সাজিদ তার ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরলাম। ঢাকা থেকে দোহা যাওয়ার পথে আমাদের বিমানে সমস্যা শুরু হয়। পরে আমরা ঢাকা ফিরে আসতে বাধ্য হই। আল্লাহর রহমতে ২৭৪ জনের প্রাণ রক্ষা পেল।
বিমানের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ঐ ফ্লাইটের যাত্রীদের নিয়ে বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফটটি রাত সাড়ে ১১টায় কাতারের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সময় মধ্যরাত সোয়া ১টায় ফ্লাইটটি কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম











