২৯ বছর পর জোসনার সাথে দেখা হল রাজকুমার সেলিমের
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৫২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
একটি নয়, দুটি নয় পাক্কা ২৯টি বছর পর বেদের মেয়ে জোছনার সাথে দেখা হল রাজকুমার সেলিমের! দীর্ঘ দিন পর প্রথম দেখাতেই জোছনার উপর মধুর প্রতিশোধ নিলেন রাজকুমার। ২৯ বছর আগে ছবিতে জোছনা সেলিমকে ফাঁকি দিয়েছিল। আজ বাস্তবে সেলিমের অপেক্ষায় বসে থাকতে হল জোছনাকে। তবে জোসনাকে ফাঁকি দেননি সেলিম।
পুরো ঘটনাটি আংশিক ছবি,আংশিক বাস্তবতা। বাস্তবতা হল বেদের মেয়ে জোছনা (অঞ্জু ঘোষ) এখন বাংলাদেশে। আজ রোববার এফডিসিতে আসেন জোছনাখ্যাত এ চিত্রনয়িকা। ২৩ বছর পর তার সঙ্গে দেখা করার সময় নির্ধারিত ছিল ইলিয়াস কাঞ্চনের৷ তিনি এলেন। তবে ইচ্ছে করেই দেরি করে এলেন।
দেরি প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, বেদের মেয়ে জোছনা ছবিতে আমিই তো জোছনার অপেক্ষা করতাম। সে তখন আমাকে ফাঁকি দিত। আমি তো অনেক অপেক্ষাই করেছি তার জন্য। আজ ইচ্ছে করেই আমার জন্য তাকে অপেক্ষা করিয়েছি৷ তবে ফাঁকি দেইনি। দীর্ঘ ২৩ বছর পর দেখা হবার পর দুজনই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন৷ অনেক স্মৃতিচারণ করেন তারা।
ঢাকাই ছবির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যবসাসফল ছবির নাম বেদের মেয়ে জোছনা। ১৯৮৯ সালে বাংলাদেশে মুক্তি পায় ছবিটি। ছবিতে বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে/ আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে,গানটি শুনলেই ভেসে উঠে অপেক্ষায় থাকা এক রাজকুমার সেলিমের কথা। তার প্রেমিকা বেদের মেয়ে জোসনা। রাজকুমারের সঙ্গে দেখা করার কথা দিয়েও সময়মতো হাজির হতে পারেনি। এদিকে তার অপেক্ষায় থেকে থেকে রাজকুমার সেলিম মনের দুঃখে গেয়ে উঠেন সেই বিরহের গান।
অঞ্জু ঘোষের এফডিসিতে আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অঞ্জু ঘোষ বলেন, আমরা আগেও পরিশ্রম করেছি, এখনো করে যাবো। মাতৃভূমিতে এসে মনে হলো তীর্থে পা রেখেছি। কোন দিন কারো ওপর আমার ক্ষোভ ছিল না। আমি বাংলাদেশ ছেড়ে যাইনি। শিল্পীরা কেমন আছে দেখতে এসেছি।
সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি কোন বাধা মানি না। সব বাধা পেরিয়ে আমি এগিয়ে যাই। ভালো গল্প পেলে আমরা কাজ করবো। সাংবাদিকরাই আমাদের দুই হাতকে এক করেন। দর্শক এবং শিল্পীদের মধ্যে সংযোগ তৈরি করে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







