ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৯:২৭:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

সচিবালয়ে তথ্যমন্ত্রী

৩ জানুয়ারি শপথ নেবেন এমপিরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) আগামী ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) শপথ নেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (ডিএসআরএস) সংলাপে এ তথ্য জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, 'আগামী ৩ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নেবেন। তার আগেই নির্বাচন কমিশনের গেজেট হবে।'

‘মহাজোট বিপুল ভোটে জয়লাভ করেছে’ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘এটি নিশ্চিত যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে। মহাজোট মানুষের জোট, শয়তান বা ফেরেস্তার জোট নয়। তাই চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করেন। আওয়ামী লীগ একাই জিতেছে ২৫৭টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।