৩ বছরের সন্তানকে বাঁচাতে দ্বারে দ্বারে ঘুরছেন মা
লালমনিরহাট প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
রৌশন রহমান। বয়স মাত্র ৩ বছর। এই সময় হেসে-খেলে বেড়ানোর কথা থাকলেও থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে টাকার অভাবে দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সে। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরছেন রৌশনের বাবা-মা।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রান্নাথপাড়া গ্রামে ফেরদৌস-খাদিজা দাম্পতির একমাত্র সন্তান রৌশন। সন্তানের চিকিৎসায় সর্বস্ব ব্যয় করে আর্থিক অসচ্ছলতার কারণে বর্তমানে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী বিজিবির ক্যাম্পের পাশে শ্বশুর আবদুস ছামাদের বাড়িতে অশ্রয় নিয়ে আছেন তারা।
রৌশন রহমানের বাবা ফেরদৌস রহমান একজন শ্রমিক, মা গৃহিণী। অভাব অনটনের মাঝে চলে তাদের সংসার। অকালে মৃত্যুর হাত থেকে সন্তানের জীবন বাঁচাতে করুণ আর্তনাত দরিদ্র বাবা ফেরদৌস রহমান ও মা খাদিজার। তাই ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে। সমাজের বিত্তবানদের কাছে চাচ্ছেন সহযোগিতা।
ফেরদৌস রহমান জানান, তিনি মানুষের দোকানে কাজ করে যা আয় করেন তা দিয়ে কোনো রকম সংসার চালান। ছেলের চিকিৎসা খরচ ব্যয় করা তার জন্য খুবই কঠিন। চিকিৎসকরা ছেলেকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর জন্য পরামর্শ দিয়েছেন। কিন্তু ৪ লাখ টাকা সংগ্রহ করাটা তার জন্য আকাশ-কুসুম কল্পনামাত্র। যেটুকু জমি ছিল তাও বিক্রি করেছেন ছেলের চিকিৎসার জন্য। শেষ সম্বলটুকু শেষ হওয়ায় বাধ্য হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি।
ফেরদৌস বলেন, যদি সমাজের বিত্তবানরা আমার ছেলের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো ছেলেকে বাঁচাতে পারতাম।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজী বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম কামরুজ্জামান জানান, রৌশনকে উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব ভারতে নিয়ে যাওয়া প্রয়োজন। তাহলে হয়তো তার জীবন বাঁচানো যাবে।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




