৩ মাসের শিশুটি বিক্রি হলো ৭ বার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৮ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
বয়স মাত্র ৩ মাস। এর মধ্যেই সাত বার বিক্রি করা হলো ছোট্ট শিশুকন্যাকে। এমনই ভয়ংকর ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। শিশুটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিক্রি হতে হতে অবশেষে মায়ের কোল ফিরে পেয়েছে। অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার এক ব্যক্তির কাছ থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। পরে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ডেপুটি পুলিশ সুপার মঙ্গলাগিরি জে রামবাবু জানান, মেদাবালিমি মনোজ গণলাইহপেটের দিনমজুর। তার তিন মেয়ে রয়েছে। মদ্যপানে আসক্ত মনোজের পক্ষে তিন কন্যার ভরণপোষণ দেওয়া অসম্ভব ছিল। তাই ছোট শিশুটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি।
তেলেঙ্গানার নালগোন্ডা জেলার মেঘাওয়াথ গায়ত্রী নামে এক নারীর কাছে ৭০ হাজার টাকায় নাগলক্ষ্মীর মাধ্যমে শিশুটিকে বিক্রি করেন মনোজ। বিষয়টি না জেনেই শিশুটির ঠাকুমা নিখোঁজের অভিযোগ করেন। শিশুটিকে খুঁজে বের করতে পুলিশের বিশেষ দলও গঠন করা হয়। পরে পুলিশ জানতে পারে গায়ত্রী ওই শিশুকন্যাটিকে নালগোন্ডা জেলার পালকেড গ্রামের লাম্বাডি দেবলা তান্ডার ভুকিয়া নন্দু নামে এক নারীর কাছে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেছেন।
শিশুটিকে ওই দামে কিনে ভুকিয়া নন্দু আবার হায়দরাবাদের দিলশুক নগরের এসকে নুরজাহানের কাছে ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন। নুরজাহান শিশুটিকে হায়দ্রাবাদের নারায়ণগুড়ার চিক্কাদপল্লীর বোম্মাদা উম্মাদেবী নামে এক নারীর কাছে ১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করেন।
আবার বোম্মাদা উমাদেবী শিশুটিকে ২ লাখ টাকায় বিক্রি করেন বিজয়ওয়াড়া বেঞ্জ সার্কেলের পাদালা শ্রাবণীর কাছে। পাদালা শ্রাবণী শিশুকন্যাটিকে গোল্লাপুডির গরিকামুক্কু বিজয়লক্ষ্মীর কাছে ২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেন। সব শেষ শিশুকন্যাটিকে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার এলুরুর ভারে রমেশের কাছে আড়াই লাখ টাকায় বিক্রি করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশু বিক্রির সঙ্গে জড়িত সবাই কোনো সংগঠিত শিশু পাচারচক্রের অংশ ছিল না। তারা কেবল আরও বেশি অর্থ উপার্জনের জন্যই এমনটা করেছিল, বলেন ডিএসপি রামবাবু।
তিনি আরও জানান, মেয়েটির বাবাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










