ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২০:১৭:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের উদ্ভুত পরিস্থিতি নিয়ে আজ সোমবার (২ আগস্ট) দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার বিকেলে ৩টায় জাতীর উদ্দেশে ভাষণ দেবেন। এপর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন এখন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নিয়েছে। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ টু  ঢাকা’ কর্মসূচি পালন করছে। গতকাল সারাদেশে নজিরবিহীন সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। ১৪ পুলিশসহ নিহত হয়েছে শতাধিক মানুষ। এই অবস্থায় কারফিউ জারি করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না সরকার। উদ্ভুত পরিস্থিতি সেনাবাহিনীর প্রধান ভাষণ দিতে যাচ্ছেন। দেশবাসী তাকিয়ে আছে সে দিকে।