৩০ এপ্রিলের টিকিট পাওয়া যাচ্ছে আজ, উপচেপড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ এএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ৮টা থেকে চতুর্থদিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে ৩০ এপ্রিলের টিকিট। ৩০ এপ্রিলের টিকিট পেতে সোমবার (২৫ এপ্রিল) থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন হাজারো টিকিট প্রত্যাশী। যাদের অনেকেই স্টেশন এলাকায় সেরেছেন ইফতার ও সেহরি। অনেক নারীরাও এসেছেন সেহরির আগে থেকে।
কমলাপুর রেলওয়ে স্টেশন দেখা যায়, সবাই যাতে সিরিয়াল মেইনটেইন করতে পারে, সেজন্য টিকিট প্রত্যাশীরাই লাইনে সিরিয়াল লিখে রাখছেন। লাইন ভেঙে কেউ দাঁড়াতে চাইলেই পেছন থেকে অন্য টিকিট প্রত্যাশীরা চিৎকার দিয়ে উঠছেন। এতে কেউ লাইনের আগে যেতে সাহস করছেন না।
এছাড়া লাইন ঠিক রাখতে একটু পরপর বাঁশি বাজিয়ে সবাইকে সতর্ক করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী বা আরএনবি। কালো বাজারে যাতে কোনো টিকিট বিক্রি না হয় এজন্য স্টেশন এলাকায় রয়েছে র্যাব, পুলিশ, ডিএমপি পুলিশসহ আনসার সদস্যরা। র্যাব-পুলিশের বুথও রয়েছে স্টেশনে।
টিকিট প্রত্যাশী সোলাইমান বলেন, সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৪টার পর পরই স্টেশনে এসেছি। কিন্তু এখানে এসে দেখি লাইনে দাঁড়িয়ে আছে কয়েকশ টিকিট প্রত্যাশী। তারপরও মনে হয়েছিল টিকিট পাবো, কিন্তু পায়নি। সোমবার দুপুর থেকে আবারও লাইনে দাঁড়িয়েছি। মঙ্গলবার (২৬ এপ্রিল) কাউন্টারের সামনের সারিতে আছি। আশা করছি আজ টিকিট মিস হবে না। আমার মতো হাজারো টিকিট প্রত্যাশী অপেক্ষা করছেন।
এবারের ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ মে থেকে। ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার (২৪ এপ্রিল) থেকে ২৮ এপ্রিলের টিকিট দেওয়া হয়, ২৫ এপ্রিল দেওয়া হয় ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট।
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











