৩০০ আসনে প্রার্থী দেবে গণতন্ত্র বিকাশ মঞ্চ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৫ পিএম, ১০ জুন ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, চক্রান্ত নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে। গণতন্ত্র বিকাশ মঞ্চ এই ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করার জন্য সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে এবং সাম্যের রাজনীতি ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র বিকাশ মঞ্চ ৩০০ আসনে প্রতিদ্বন্দিতা করবে।
আজ শনিবার প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ১৭ দল নিয়ে গঠিত রাজনৈতিক জোট ‘গণতন্ত্র বিকাশ মঞ্চে’র সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু। গণতন্ত্র বিকাশ মঞ্চ এ আলোচনা সভার আয়োজন করে।
ছালাউদ্দিন ছালু বলেন, এখন ভোট কেন্দ্রে ১৫ থেকে ২০% লোক যাচ্ছে ভোট দিতে। ৮০% লোক ভোট দিতে যাচ্ছে না। আমি এই ভোটারদের অনুরোধ করব, ভোট আপনাদের আমানত। আপনারা যদি ভোট কেন্দ্রে না যান তাহলে আমানতের খেয়ানত করলেন।
যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে কথা বলতি গিয়ে তিনি বলেন, বাংলার মেহনতি মানুষের জন্য যুক্তরাষ্ট্রের ভিসানীতি কোনো কার্যকর প্রভাব ফেলবে না। দুর্নীতিবাজ কর্মকর্তা এবং অসৎ রাজনীতিবিদরাই যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে আতঙ্কিত। অনেক দেশে যুক্তরাষ্ট্র তাদের এই ভিসা নীতি প্রয়োগ করেছে। কিন্তু তেমন কোনো ভালো ফলাফল পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, রাজনীতিবিদরা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পরিবার কেন্দ্রিক হয়েছে। যার উদাহরণ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ওয়ার্কাস পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের হাসানুল হক ইনু। তারা তাদের স্ত্রীকে এমপি বানিয়েছেন। এইসব দলের মধ্যে অন্য কোনো নেতা-কর্মী কি নেই? জনগণ থেকে বিচ্ছিন্ন বিধায় সরকারী কর্মকর্তারা এদের মূল্যায়ন করছে না।
বাজেট প্রতিক্রিয়ায় ছালাউদ্দিন ছালু বলেন, কিছুদিন আগে সরকার বাজেট প্রদান করেছে এবং গতানুগতিক ধারা অনুযায়ী বিরোধী দল এর সমালোচনা করেছে এবং সরকারি দল প্রশংসা করেছে। আমি বলতে চাই এটা ঋণ নির্ভর বাজেট। তারপরও যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন- ন্যাশনাল পিপলস পার্টির সাংগঠনিক সম্পাদক কে এম শামসুল আলম, যুগ্ম মহাসচিব মো. জাকির হোসেন ভুইয়া, মো. এমাদুল হক রানা ,সদস্য জহিরুল ইসলাম, গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য হাফেজ মাওলানা মুফতি মোঃ শাহাদাৎ হুসাইন, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের (ডিপিবি) চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য এ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ এর চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য খাজা মহিবউল্যাহ শান্তিপুরী, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য মো. শহীদুন্নবী ডাবলু, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির (বিসিপি) চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য মোঃ আনিসুর রহমান দেশ প্রমুখ।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




