৩০০ টাকায় শুরু, এখন বছরে আয় ৭.৫ কোটি!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
এক দিন মাত্র ৩০০ টাকা পকেটে ছিল যার, আজ প্রায় ৭.৫ কোটির বাৎসরিক লাভের মুখ দেখে তারই সংস্থা। নিজের রুটিরুজি তো বটেই, সঙ্গে আরো অনেক মানুষের অন্নসংস্থানের ভরসা হয়ে উঠেছেন ‘রুবানস অ্যাকসেসারিজ’-এর কর্ণধার বেঙ্গালুরুর চিনু। শুধু ব্যবসা নয়, চিনুর খ্যাতি রয়েছে ম়ডেলিংয়েও। অলঙ্কারের দুনিয়ায় চিনুর ব্র্যান্ডের নাম ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও। এই লম্বা পথ পাড়ি দেওয়ার মাঝের দিনগুলো কেমন ছিল তার?
বাড়ি থেকে বের হবার আগে সঙ্গে ছিল এক জোড়া হাওয়াই চটি ও এক জোড়া জামাকাপড়। জমানো টাকা গুনে দেখলেন সাকুল্যে তিন শত! এইটুকুই সম্বল করে মাত্র পনেরো বছর বয়সে দারিদ্রের কারণে বাড়ি ছাড়েন এই সুন্দরী ব্যবসায়ী। দারিদ্রের সঙ্গে লড়াই যে কঠিন হবে তা তিনি জানতেন। কিন্তু বেঁচে থাকার যুদ্ধ যে এত দুর্বিসহ হবে, তা ভাবতে পারেননি আজকের বিজনেস টাইকুন চিনু কালা।
বাড়ি থেকে বেরনোর সময় তেমন কোনও প্রথাগত শিক্ষা বা স্কুল যাওয়ার অভ্যাস ছিল না। তবু মনে ছিল অদম্য জোর। নিজের পায়ে দাঁড়াতেই হবে, এই লক্ষ্যে ছিলেন অবিচল। তাই মাত্র ১৫ বছরে একটি সংস্থার হয়ে ঘরে ঘরে ঘুরে ছুরি-কাঁচি, কাপ-ডিশ ও ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে শুরু করেন চিনু।
রাতে থাকার জন্য যে ঘর জুটিয়েছিলেন, তাতে প্রতি রাতে ঘুমনোর জন্য ভাড়া গুনতে হত বিশ টাকা করে। সেই সময়ে চিনুর কাছে সেই বিশ টাকা জোটানোও অসাধ্য হয়ে পড়ত এক দিন কাজে না গেলে। সারা দিন খাটনির পর হাতে থাকতে কোনো দিন কুড়ি, কোনো দিন ষাট টাকা। ঘর ভাড়া না দিতে পারলে রাস্তাতেই কাটাতেন রাত!
কাজের জায়গায় কঠোর শ্রম ও নিয়মানুবর্তিতা দেখিয়ে এক বছরের মধ্যেই ‘সুপারভাইজার’ পদে উন্নীত হন তিনি। বেতনও বাড়ে কিছুটা। তখন থেকেই একটু একটু করে নিজের ব্যবসা তৈরির স্বপ্ন বুনতে থাকেন চিনু। কয়েক বছর ওই সংস্থায় কাজ করে কিছু টাকা জমিয়ে সাহস করে এক দিন ইন্টারভিউ দেন এক রেস্তরাঁয়।
চিনুর জেদ ও কিছু করে দেখানোর মানসিকতা পছন্দ হয় রেস্তরাঁ মালিকের। জুটে যায় রেস্তরাঁকর্মীর কাজ। তবে এই কাজ সন্ধে ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত। তাই সেলসের চাকরিটাও ছাড়েন না চিনু। সকালে ঘরে ঘরে ঘুরে বিক্রি সেরে সন্ধে ছয়টার আগে পৌঁছে যেতেন রেস্তরাঁয়। তার পর কাজ শেষে স্রেফ ঘুমোতে ফিরতেন ঘরটিতে।
কয়েক বছর এমন অমানুষিক পরিশ্রম করার মধ্যেই জীবনের আর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন চিনু। ২০০৪-এ বিয়ে করলেন দীর্ঘ দিনের বন্ধু ও প্রেমিক অমিত কালাকে। ছাড়েন ছোটবেলার শহর বেঙ্গালুরু। এর পর অমিতের জোরাজুরিতেই নাম দেন একটি বেসরকারি চ্যানেলের রিয়েলিটি শোয়ে।
ঘরে-বাইরে সামাল দেয়া গৃহিণীদের শ্রম ও নিষ্ঠাকে কুর্ণিশ জানানো ও নারীশক্তির চমকপ্রদ ঘটনাগুলোকে সকলের সামনে তুলে আনাই ছিল সেই রিয়েলিটি শোয়ের লক্ষ্য। চিনু এই শোয়ের চূড়ান্ত পর্ব পর্যন্ত পৌঁছন। তুমুল জনপ্রিয়তা লাভ করেন। যদিও পুঁথিগত শিক্ষা না থাকার ভয় তখনো তাড়া করে বেড়াত চিনুকে।
প্রসঙ্গত, এই রিয়েলিটি শো-ই একপ্রকার ‘আশীর্বাদ’ হয়ে আসে চিনুর জীবনে। একের পর এক মডেলিংয়ের অফার আসতে থাকে তার কাছে। নানা বিষয়ের মডেলিং করলেও ফ্যাশন জুয়েলারির প্রতি তার একটা আগ্রহ ছিলই। এত দিনের চাকরি ও মডেলিংয়ের টাকাপয়সা জমিয়ে ২০১৪ সালে ‘রুবানস’ খোলেন চিনু।
রুবানসের নিজস্বতা ও আকর্ষণীয় নকশার আগ্রহী হয়ে পড়েন আমজনতা থেকে সেলেব প্রায় সকলেই। মাত্র ৬ মাসেই বিপুল লাভের মুখ দেখে রুবানস। অফিস বড় হয়, ব্যবসা নিয়েও আরো নতুন করে ভাবেন চিনু। বাড়িয়ে তোলেন রুবানসকে। কোচি ও হায়দরাবাদে শুরু হয় নতুন শো রুম।
২০১৬-১৭ সালে ৫৬ লক্ষ টাকা লাভের মুখ দেখে রুবানস। পরের বছর সে লাভ লাফিয়ে বাড়ে ৩.৫ কোটিতে। ২০১৮-১০১৯-এ এই লভ্যাঙ্ক ছুঁয়েছে ৭.৫ কোটিতে! বিপুল টাকার মালিক হলেও পুরনো দিনের কথা ভাবতে বসলে আজও চোখের কোণ ভিজে যায় চিনুর।
-জেডসি
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

