ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১২:২৩:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

৩১ মার্চ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

৩১ মার্চ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা বন্ধ

৩১ মার্চ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা বন্ধ

করোনাভাইরাস থেকে নাগিরকদের নিরাপদ রাখতে আজ ২০ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে সরকার।

শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র নির্দেশনায় মন্ত্রণালয় চিড়িয়াখানা বন্ধের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘চিড়িয়াখানায় দর্শণার্থীর উপস্থিতির মাধ্যমে যাতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে না পারে সে জন্য আজ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘এ ভাইরাসের বিস্তার রোধে যখন যেখানে যা প্রয়োজন, সে আলোকে সরকার সবধরণের পদক্ষেপ নিচ্ছে। জনসাধারণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং সরকারকে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি।’