৩২ তলা ভবন থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার
রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারের ৩২ তলা ভবনের ১৪ তলা থেকে পড়ে তানজিনা আক্তার রুপা (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
রুপা ঢাকার দক্ষিণ গোড়ানে থাকতো। সে স্থানীয় আলী আহম্মেদ স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল। তার বাবা মৃত তাজুদ্দিন আহম্মেদ।
রুপার সৎ ভাই জুবায়ের আহম্মেদ সম্রাট বলেন, ‘রুপাকে সিটি সেন্টার দেখানোর জন্য দুপুরে ওইখানে নিয়ে যাই। ৩২ তলার ছাদে নিয়ে হেলিপ্যাড দেখিয়ে ১৪ তলায় তাকে নিয়ে আসি। এ সময় আমি পাশের সিকিউরিটি রুমে যাই। হঠাৎ শুনতে পাই নিচে কিছু একটা ঘটেছে। জানালা দিয়ে নিচে তাকাতেই দেখতে পাই আমার বোন নিচে পড়ে আছে।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উপস্থিত মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, ‘রুপা কীভাবে নিচে পড়লো বা কেউ তাকে ফেলে দিয়েছে কি না তা সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। লাশ এখন ঢামেকের মর্গে রাখা হয়েছে।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





