৩২ বছরে ১০ প্রাইভেট জেটের মালিক ক্যানসার জয়ী কণিকা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
২২ বছর বয়সে ব্যবসার ঝোঁক চাপে কণিকা টেকরিওয়ালের মাথায়। যেমন ভাবা, তেমন কাজ। নেমে পড়লেন ব্যবসায়। ব্যবসাটা কিসের? প্রাইভেট জেট বিমানের! ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
২২ বছর বয়সে স্টার্ট-আপ ব্যবসা। সেটাও আবার প্রাইভেট জেটের! পরিচিতরা চমকে গিয়েছিলেন। করেছে কী মেয়ে! তিনি জেটসেট-গো সংস্থার প্রতিষ্ঠাতা। ব্যবসা আকাশপথে ‘গাড়িভাড়া’ দেয়ার। ঝকঝকে এই তরুণীর সাফল্যের কাহিনি চমকে দেবে আপনাকেও।
ইনস্টাগ্রামে কণিকা নিজের সম্পর্কে লিখেছেন, ‘স্মল টাউন গার্ল’, কিন্তু স্বপ্ন এক আকাশ সমান। বাস্তব জীবনেও তিনি তাই।
মাত্র ২২ বছর বয়সে এমন সাহসী ব্যবসায় নেমে তো পড়েছেন। কিন্তু ওই বছরই আক্রান্ত হলেন ক্যানসারে। দুরারোগ্য কর্কট রোগ হারিয়ে পরিবারের প্রায় অনিচ্ছাতেই এই ব্যবসা শুরু করেন কণিকা। আসলে দুরারোগ্য অসুখে পড়েও তিনি উড়তে চেয়েছিলেন।
১০ বছর ব্যবসা করেছেন কণিকা। জমিয়েছেন ব্যবসা। মাত্র ৩২ বছর বয়সে ১০টি প্রাইভেট জেটের মালিক তিনি! কণিকার সংস্থা এমন একটি সংস্থা যা প্রাইভেট জেট এবং হেলিকপ্টার ভাড়া দেয়।
কী ভাবে এমন একটা ব্যবসার ভাবনা মাথায় এল? কণিকার কথায়, তখন আমি ছাত্রী। তিন বছর ধরে নিজের এই ব্যবসায়িক ভাবনায় শান দিয়েছি। বার বার ব্যবসার নকশা কষেছি। বার বার কেটেছি। কিন্তু তার পরই ধরা পড়ল ক্যানসার।
এমন একটা অভিনব ব্যবসা ছকে ফেলা তরুণীর কথায়, আমার ভাগ্য ভাল যে এমন একটা ব্যবসায়িক ভাবনা এখানে আর কারও মাথায় আসেনি। এমনকি ক্যানসারে ভুগতে ভুগতেও তার চিন্তা ছিল, প্রাইভেট জেটের ব্যবসাটা না কেউ ছকে ফেলেন।
এই দৌড়টা সহজ ছিল না। সফর নিদারুণ কঠিন। তবে অদম্য এই তরুণী যা ভাবেন, করেই ছাড়েন। গোঁড়া মাড়ওয়ারি পরিবারে জন্মানো এমবিএ পাশ কণিকা চান অন্য রকম কিছু করতে।
এই ব্যবসায় সাফল্য যেমন এসেছে, বাধাও কম নেই। বাবার আবাসন ব্যবসা। আসল বাড়ি চেন্নাইয়ে। পড়াশোনা পুরোটাই হস্টেলে।
পরে মুম্বইয়ে এসে অর্থনীতিতে স্নাতক হন। তার পর একটি ডিপ্লোমা করেন। শেষে এমবিএ।
কণিকা জানান, এই ব্যবসা করতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে। প্রচুর দালালের বাধায় পড়েছেন। কিন্তু থমকে থাকেননি। সফল এই ব্যবসায়ীর কথায়, এগিয়ে চলতে হয়। আর ভাবনায় শান দাও। সাফল্য আসবেই।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল


