৩৪৮ জন উদ্যোক্তা তৈরি করেছেন আফরোজা সুলতানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩১ পিএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
আফরোজা সুলতানা। যিনি গত ২৩ বছর আগে সমাজের অবহেলিত নারীদের কল্যাণে কাজ শুরু করেন। ১৯৯৮ সাল থেকে নারী উন্নয়ন ফোরাম নামে একটি সংস্থার মাধ্যমে কাজ করে যাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে ছোট একটি প্রকল্পের মাধ্যমে মাত্র দেড় বছরে ৩৪৮ জন অসহায় ও দুস্থ নারীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করেছেন।
জানা যায়, ২০১৯ সালের জুন থেকে ‘ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন উপজেলার দুস্থ এবং অসহায় নারীদের আয়বর্ধক কার্যক্রমের ওপর প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পটি শুরু করে নারী উন্নয়ন ফোরাম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নারী উন্নয়ন ফোরাম এ প্রকল্পটি নারীদের বিভিন্ন আয়বর্ধক প্রশিক্ষণে উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে।
চলমান এ প্রকল্পটির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে এবং তৈরি হওয়া নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে বুধবার (১৩ অক্টোবর) ফরিদপুরের মুন্সিবাজারে নারী উন্নয়ন ফোরামের অফিস পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সাফল্যের বিষয়ে জানতে চাইলে আফরোজা সুলতানা বলেন, ‘ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায় নারীদের আয়বর্ধক কার্যক্রমের ওপর প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পে ফরিদপুর সদর, সদরপুর, ভাঙ্গা এবং রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, গোয়ালন্দ উপজেলার দুস্থ ও অসহায় নারীদের ৫টি ট্রেডে আয়বর্ধক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমানে বিউটিফিকেশন, হস্তশিল্প, ব্লকবাটিক, দর্জি বিজ্ঞান ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে নারী উন্নয়ন ফোরাম।
তিনি আরও বলেন, আমরা গত দেড় বছরে ৮ হাজার ৫৫০ জন দুস্থ ও অসহায় নারীদের ৫টি ট্রেডে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সফলতার সঙ্গে শেষ করেছি। নারী উন্নয়ন ফোরাম থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ৩৪৮ জন উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছে। এই ৩৪৮ জন উদ্যোক্তার সঙ্গে আরও প্রায় ২ হাজার লোক কাজ করছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমি আশা করি উদ্যোক্তা তৈরির মাধ্যমে নারী উন্নয়ন ফোরাম নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করার পাশাপাশি নারীর ক্ষমতায়নে বিশেষ মনোযোগী হবে। মুজিব জন্মশতবার্ষিকী তথা মুজিবর্ষে ৩৪৮ জন নারী উদ্যোক্তা তৈরি করে নারী উন্নয়ন ফোরাম এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীদের নিয়ে অঙ্গীকার প্রতিষ্ঠাতায় নারী উন্নয়ন ফোরামের উদ্যোগ বিশেষ প্রশংসার দাবিদার বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, নারীদের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে এসে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। আমি সমাজসেবা অধিদফতর ও নারী উন্নয়ন ফোরামের এ যৌথ কার্যক্রমকে স্বাগত জানাই। ফোরামটি তার প্রজ্ঞা, মননশীলতা, অন্তঃদৃষ্টি, ইতিহাসবোধ, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে অবহেলিত নারীদের একটি সামাজিক অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


