৩৮ বছরেই চলে গেলেন অভিনেত্রী প্রিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
প্রিয়া মারাঠে। ছবি : সংগৃহীত
টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়া মারাঠে আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে গতকাল রোববার ভোর চারটায় মুম্বাইয়ের মীরা রোডের নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। তাঁর স্বামী স্বামী শান্তনু মোগেও অভিনেতা; মারাঠি টেলিভিশনে ছত্রপতি শিবাজির চরিত্রে পরিচিত মুখ। সারা ভারতে ছোট পর্দার দর্শকদের কাছে তিনি ছিলেন জনপ্রিয় মুখ, বাংলাদেশেও তাঁর পরিচিতি রয়েছে।
প্রিয়া মারাঠে প্রথম অভিনয় করেন ২০০৫ সালে ‘ইয়া সুখানো ইয়া’ নামের মারাঠি ধারাবাহিকে। এরপর তিনি কাজ করেছেন দীর্ঘকালীন সিরিয়াল ‘চার দিবস সাসুছে’-তে। মারাঠি থেকে বলিউডে প্রবেশ করেন ২০০৮ সালে, মিলিন্দ উকের চলচ্চিত্র ‘হমনে জিনা শিখ লিয়া’-তে অভিনয়ের মাধ্যমে।
হিন্দি টেলিভিশনে প্রবেশের পর প্রিয়া সবচেয়ে বেশি পরিচিতি পান একতা কাপুর প্রযোজিত জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’-য়। সেখানে তিনি অভিনয় করেছিলেন বর্ষা দেশপান্ডে ও ঝুমরির চরিত্রে। এ ধারাবাহিকে ছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে।
প্রিয়ার সহ-অভিনেত্রী উষা নাদকার্নি শোক প্রকাশ করে বলেন, ‘আমি শুনেছিলাম ওর ক্যানসার হয়েছে। পরে অপারেশন করেছিল, আবার কাজেও ফিরেছিল। তবে সম্প্রতি জানতে পারি, ওর অবস্থা ভালো নয়। শেষ কদিন আগে স্বামী আমাদের দেখতে যেতে মানা করেছিলেন। হয়তো চিকিৎসার কারণে মাথার চুল পড়ে গিয়েছিল বলে তিনি লজ্জা পাচ্ছিলেন। ভীষণ কষ্ট লাগছে। এত অল্প বয়সে কেউ চলে যায় কেমন করে? ঈশ্বর এত নিষ্ঠুর হতে পারেন?’
উষা নাদকার্নি আরও বলেন, ‘প্রিয়া সব সময় হাসিখুশি থাকত, সবার সঙ্গে মিশত। ও তো বিয়েও করেছিল কয়েক বছর আগে, ঋণ করে বাড়িও কিনেছিল। ভালোই হলো ওর সন্তান হয়নি, না হলে আজ ওদের কী হতো কে জানে।’
অভিনয়ের পাশাপাশি প্রিয়া ছিলেন একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানও। ২০১০ সালে তিনি অংশ নেন ‘কমেডি সার্কাস কে সুপারস্টারস’ অনুষ্ঠানে। পরবর্তী সময়ে অভিনয় করেন ‘উত্তরণ’ (২০১১-১২), ‘বড়ে আচ্ছে লাগে হ্যায়’ (২০১২) এবং ‘সাথ নিভানা সাথিয়া’–তে (২০১৭)।
একই সঙ্গে হিন্দি ও মারাঠি টেলিভিশনে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন প্রিয়া মারাঠে। মাত্র ৩৮ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী









