ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৯:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: দেশজুড়ে ভোটগ্রহণ শুরু রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ

৪ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২২ আগস্ট (সোমবার) থেকে চার দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানান।

সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি ২২ আগস্ট বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। এরপর জেলার হাওরের মিঠামইনে পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাতযাপন করবেন।

পরের দিন ২৩ আগস্ট সকাল ১১টার দিকে মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। এরপর বিকেলে অষ্টগ্রাম উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন রাষ্ট্রপতি।

২৪ আগস্ট সকাল ১১টায় মিঠামইনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর বিকেল ৩টায় নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করবেন। বিকেল ৫টার দিকে সড়কপথে মিঠামইন থেকে ইটনা উপজেলায় গমন করবেন এবং সেখানে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭টার দিকে ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন আবদুল হামিদ।

পরের দিন ২৫ আগস্ট বিকেলে হেলিকপ্টারে মিঠামইন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সূত্র : বাসস