৪ বছর ধরে ঘুমাননি তিনি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ৮ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
মালগোরজাটা স্লিউইন্সকা নামে ৩৯ বছর বয়সী নারী গত ৪ বছর ধেরে ঘুমাতে পারেননি। পরে ডাক্তারের কাছে গেলে জানতে পারেন তিনি সোমনিফোবিয়া রোগে আক্রান্ত। খবর দ্য সানের।
সানের প্রতিবেদন অনুযায়ী, পোল্যান্ডের নারী মালগোরজাটা স্লিউইন্সকা একটি হেলথ ফুড কোম্পানিতে চাকরি করতেন। তার কিশোর বয়সী একটি ছেলে রয়েছে। সবকিছু সামলে তিনি যখন ঘুমাতে যান তার ঘুম আসে না। তিনি এপিঠ ওপিঠ করেন, এরকম করতে করতেই রাত শেষ হয়ে যায় কিন্তু ঘুম আর আসে না। টানা চার বছর ধরে তিনি এ সমস্যায় ভুগছেন।
তিনি জানান, চার বছর আগে তার জীবনটা এমন ছিল না। অন্য সব মেয়েদের মতোই তারও একটি সুন্দর জীবন ছিল। স্বামী-সন্তান চাকরি নিয়ে ভালোই চলছিল তার জীবন।
তিনি জানান, সেদিন ছিল ২০১৭ সালের সে্প্টেম্বর মাসের রোববারের একটি সন্ধ্যা। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে স্পেন ভ্রমণ শেষে বাড়ি ফিরেছেন। কোনো কারণে তার ঘুমাতে যেতে দেরি হয়। এরপর তিনি ঘুমাতে যান এবং ভাবতে থাকেন পরদিন তার কি কি কাজ করতে হবে। পরে তিনি এপিঠ ওপিঠ করেন কিন্তু ঘুম আর ধরে না। এরকম করতে করতে ভোর সাড়ে ৫টা বেজে যায়। এরপর তিনি উঠে বাড়ির কাজ সেরে অফিসে যান। ফিরে এসে আবার ঘুমানোর চেষ্টা করেন। কিন্তু সেদিনও একই ঘটনা ঘটে।
ফলে তার চোখ ব্যথা হয়ে যায় এবং মাথাও ব্যথা হতে শুরু করে। হঠাৎ তার শরীরে এ ধরনের সমস্যা সৃষ্টি হয়, কিছুতেই তার ঘুম আসে না। এ সমস্যার কারণে তার জীবন পুরো নষ্ট হয়ে গেছে বললে ভুল হয় না। শুধু তার শারীরিক সমস্যা নয়, এ রোগের কারণে তার পারিবারিক জীবনও সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মালগোরজাটা স্লিউইন্সকা জানিয়েছেন, এ রোগের কারণে তার চোখ জ্বলতে শুরু করে এবং শুকিয়ে যায়। একটানা ঘুম না আসার কারণে খুবই ক্লান্তির সৃষ্টি হয়। তার শর্ট টার্ম মেমোরি পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং তিনি কোনো কারণ ছাড়াই কাঁদতে শুরু করে দেন। এ রোগ তার শরীরের ক্ষতির সঙ্গে সঙ্গে তার চাকরিও কেড়ে নিয়েছে।
এ রোগের চিকিৎসার পেছনে তার জমানো সব টাকা নষ্ট হয়ে গেছে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। এ ধরনের রোগের কারণে স্বামী এবং ছেলের সঙ্গেও তার সম্পর্ক নষ্ট হতে শুরু করেছে।
৪ বছর পর পোল্যান্ডের এক ডাক্তারের কাছ থেকে তিনি জানতে পারেন, তিনি সোমনিফোবিয়া রোগের শিকার। সেই ডাক্তারের ওষুধে মালগোরজাটা স্লিউইন্সকা এখন সপ্তাহে মাত্র ২-৩ রাত ঘুমাতে পারেন। এছাড়া তিনি শুরু করেছেন ধ্যান এবং ব্যায়াম। একই সঙ্গে মালগোরজাটা স্লিউইন্সকা পার্ট টাইম চাকরিও শুরু করেছেন।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আবার আগের মতো দিনগুলো আমি যদি ফিরে পেতাম!
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









