ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৮:৪৯:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

৪ হাজার ১৫৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।

আজ শুক্রবার এক তথ্য বিবরণীতে বলা হয়, গত বৃহস্পতিবার ৫ ডিসেম্বর পর্যন্ত দেশে ৪ হাজার ১৫৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এর মধ্যে টেকনাফ হয়ে দেশে এসেছে ১ হাজার ২২৭ মেট্রিক টন পেঁয়াজ এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর হয়ে এসেছে ২ হাজার ৯৩২ মেট্রিক টন পেঁয়াজ।

আমদানিকৃত পেঁয়াজের মধ্যে মিয়ানমার থেকে ১ হাজার ২২৭ মেট্রিক টন, চীন থেকে ৩৮৪ মেট্রিক টন, মিসর হতে ৮৪ মেট্রিক টন এবং তুরস্ক থেকে ২ হাজার ৫শ’ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। বিভিন্ন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করছে।

বাণিজ্য মন্ত্রণালয় দেশে পেঁয়াজ আমদানি সরবরাহ এবং সার্বিক পরিস্থিতি সর্বাধিক গুরুত্ব দিয়ে মনিটরিং অব্যাহত রেখেছে।