ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৬:৪৬:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এপ্রিলে

অনলাইন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী এপ্রিল মাসে হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আবেদনের ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙেছে ৪০তম বিসিএস। 

কীভাবে এত প্রার্থীর পরীক্ষা নেওয়া যায়, সে জন্য এখন পরিকল্পনা করছে পিএসসি।  

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘আগমী এপ্রিল মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে। তাই এর ফাঁকে কীভাবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেওয়া যায় সে ব্যাপারে আমরা কাজ করছি।’

৪০তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পিএসসির ইতিহাসে এটা একটা রেকর্ড। কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিএসসির অধীনে এত বিপুল আবেদন আগে কখনো পড়েনি।

গত বছর ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।