ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৯:৫৭:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

৫-জি চালুর সময় জানা গেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৫ পিএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পরীক্ষামূলকভাবে উচ্চগতির ইন্টারনেট সেবা ৫-জি ১২ ডিসেম্বর চালু হবে বলে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন।

শনিবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের এ কথা জানান সাহাব উদ্দিন।

তিনি বলেন, টেলিটক পরীক্ষামূলকভাবে ৫-জি চালু করবে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাহাব উদ্দিন আরও বলেন, গ্রাহকদের জন্য ২০২২ সালের মধ্যে রাজধানীর দুইশ স্থানে ৫-জি চালু করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ঢাকাসহ অন্যান্য স্থানে ৫-জি সেবা বিস্তৃত করা হবে। গ্রামাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, ঢাকায় আগামী ডিসেম্বর মাসের কোনো একদিন পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা (৫-জি) পরীক্ষামূলকভাবে চালু হবে। সেটা হতে পারে ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে। অথবা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে। সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই ৫-জি সেবা চালু করবে।