ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৩৫:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

৫ দিনের সফরে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাঁচ দিনের সরকারি সফরে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সফরের প্রথম দিন ২৭ ফেব্রুয়ারি দুপুরে রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মিঠামইন উপজেলার উদ্দেশ্যে রওনা করবেন। বিকেল সোয়া ৩টায় মিঠামইন হেলিপ্যাডে উপস্থিত ও গার্ড অব অনার শেষে কামালপুর নিজ বাসভবনে রাতযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিনও (২৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মিঠামইনের কামালপুরের নিজবাড়িতে অবস্থান ও রাত্রিযাপন করবেন।

এরপর ১ মার্চ মিঠামইনে দুপুরে করিমগঞ্জ উপজেলায় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে যাবেন। সেখান থেকে কিশোরগঞ্জ সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার শেষে খরমপট্টি নিজ বাসভবনে রাতযাপন করবেন।


২ মার্চ বিকেলে কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও বিকেল সোয়া ৪টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন করবেন। এরপর ৩ মার্চ বিকেল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এদিন বিকেল সাড়ে ৪টায় বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন রাষ্ট্রপতি। বিকেল ৫টা ১৭ মিনিটে রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত থাকার কথা রয়েছে।