৫ দেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্য থাকছে না বিধিনিষেধ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
করোনা প্রকোপ কমে যাওয়ায় বাংলাদেশিদের জন্য পাঁচ দেশ ভ্রমণে বিধি নিষেধ শিথিল করা হয়েছে। বিশেষ করে মালয়েশিয়া, জাপান, থাইল্যান্ড ও যুক্তরাজ্য বাংলাদেশিদের ওপর ভ্রমণে কঠোর বিধিনিষেধ জারি করে। তবে করোনা সংক্রমণ কমে যাওয়ায় এসব দেশ ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। তবে বিভিন্ন ক্যাটাগরিতে ভ্রমণ বিধিনিষেধ শিথিল হলেও এখনই সব দেশের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে না।
জাপানের
গত জুন মাস থেকে বাংলাদেশসহ আরও ৬ টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে জাপান। তবে ২০ সেপ্টেম্বর থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় দেশটি। ফলে দেশটিতে ভ্রমণে আর কোনো বিধি নিষেধ থাকল না।
থাইল্যান্ড
গত ১০ মে থেকে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিকদের জন্য ভ্রমণ ভিসা বন্ধ করে দেয় থাইল্যান্ড। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভিসা চালু করেছে থাইল্যান্ড। তবে জুড়ে দেওয়া হয়েছে দুটি শর্ত। এর মধ্যে থাইল্যান্ডে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া থাইল্যান্ড যেতে সার্টিফিকেট অব অ্যান্ট্রি- সিওই নিতে হবে।
মালয়েশিয়া
গত ২১ সেপ্টেম্বর থেকে বিশেষ অনুমতি সাপেক্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় যেতে পারছেন। মালয়েশিয়ায় পার্মানেন্ট রেসিডেন্ট, লং টার্ম পাস হোল্ডার, ব্যবসায়ী, বিনিয়োগকারীরা দেশটির ইমিগ্রেশন বিভাগের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন। বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের গত ৮ মে থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় মালয়েশিয়া সরকার। তবে মালয়েশিয়া প্রবেশে কেস বাই কেস বেসিসে অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া ভ্যালিড ভিসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা ডোজ, কোভিড নেগেটিভ সনদ নিতে হবে। একইসঙ্গে সেখানে গিয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে।
যুক্তরাজ্য
গত ২২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের রেড অ্যালার্ট জারি করে যুক্তরাজ্য। রেড অ্যালার্ট প্রত্যাহারে যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘ দিন কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখে বাংলাদেশ। শেষপর্যন্ত গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্য সরকার রেড অ্যালার্ট প্রত্যাহার করে নেয়।
নেদারল্যান্ডস
বাংলাদেশি নাগরিকদের পুরো ডোজ টিকা নেওয়া থাকলে গত ২৩ সেপ্টেম্বর থেকে নেদারল্যান্ডসে যাওয়ার পর তাদের আর হোম কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই। তবে ভ্রমণকারীদের বাংলাদেশ থেকে যাত্রা শুরুর আগে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











