৫৭ মেডিকেল শিক্ষার্থীর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:০৮ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সাধারণ কোটায় ভর্তিকৃত ৫৭ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
আদেশে আপিল বিভাগ ওই শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালানোর পাশাপাশি মেধা তালিকায় থাকা বঞ্চিত শিক্ষার্থীকে সাত দিনের মধ্যে ভর্তি করানোর নির্দেশ দিয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়।
আদালতে আধুনিক মেডিকেল কলেজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রিটের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী রেজিনা মাহমুদ।
ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, আদালত হাইকোর্টের রুলসহ আবেদনটি নিষ্পত্তি করে আদেশ দিয়েছে। ফলে ৫৭ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম চলবে। একইসঙ্গে বঞ্চিত শিক্ষার্থী তারিকুল ইসলামকে সাত দিনের মধ্যে ভর্তি করাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। ‘আগে এলে আগে ভর্তির সুযোগ’- পদ্ধতিতে ওই শিক্ষার্থীদের ভর্তি করা হয়।
গত ১৭ ডিসেম্বর ‘উত্তরা মেডিকেলে ভর্তিতে মেধাতালিকাকে উপেক্ষা’ শিরোনামে একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি থেকে বঞ্চিত হওয়া তারিকুলের বাবা নজরুল ইসলাম গত ২ জানুয়ারি আধুনিক মেডিকেল কলেজের ভর্তি পদ্ধতি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৯ জানুয়ারি রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সাধারণ কোটায় ভর্তিকৃত ৫৭ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট।
একইসঙ্গে ওই কলেজে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’ এই পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। এর বিরুদ্ধে আপিলে যায় মেডিকেল কলেজ কতৃপক্ষ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু জানান, রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজে গত ১৪ ডিসেম্বর ২০১৭-১৮ শিক্ষা বর্ষে মেধা স্কোর অনুযায়ী ছাত্র ভর্তি না করে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’ ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’ পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ওইদিন বেলা ১১টার পর তারিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী যার মেধা স্কোর ২৫৭, সে কলেজে গিয়ে জানতে পারে ইতিমধ্যে ৫৭ শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। ভর্তির সর্বনিম্ন স্কোর ছিল ২৫০.৪৫। তারিকুলের দাবি মেধা স্কোর অনুযায়ী ভর্তি করলে সে ভর্তির সুযোগ পেত।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা


