ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২১:২২:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

৬ মাস পর খুলছে ইতালির শিক্ষাপ্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

৬ মাস পর খুলছে ইতালির শিক্ষাপ্রতিষ্ঠান

৬ মাস পর খুলছে ইতালির শিক্ষাপ্রতিষ্ঠান

ইতালিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এবার খুলে দেওয়া হচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। দেশটিতে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে স্কুল খুলে দেওয়া হলেও সামাজিক দূরত্ব অবশ্যই মেনে চলতে হবে।

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে এবং শিক্ষামন্ত্রী লুসিয়া অ্যাজোলিনা এক ঘোষণায় স্কুল খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই সেখানকার সব স্কুল বন্ধ রাখা হয়।

প্রধানমন্ত্রী কন্তে জানিয়েছেন, সেপ্টেম্বরে নিরাপদে স্কুলগুলো পুনরায় চালু করতে সরকার অতিরিক্ত ১ বিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী অ্যাজোলিনা বলেন, ‌‘এই অর্থ শুধুমাত্র করোনাভাইরাসকে মোকাবিলা করতে নয়, বরং আমরা ভিন্ন আঙ্গিকের স্কুল নিয়ে স্বপ্ন দেখছি, যেখানে উন্নয়নের জন্য অর্থ ব্যয় হবে।’

করোনায় বিপর্যস্ত ইতালির অর্থনীতির পুনর্গঠনে ১৭২ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পরিস্থিতি সামাল দিতে এই অর্থ সহায়তা যথেষ্ট নয় বলে মনে করে ইতালি।

সম্প্রতি করোনাভাইরাস শনাক্তে চালু হওয়া ইম্মনি অ্যাপ সবাইকে ডাউনলোড করার আহ্বান জানান ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।

তিনি বলেন, এই অ্যাপ করোনায় আক্রান্ত রোগী এবং তার সংস্পর্শে থেকেছে এমন ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম। অ্যাপের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।