ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১০:০১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ১১ মে ২০১৯ শনিবার

দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষায় আগামী ৬৫ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চলতি মাসের ২০ মে থেকে শুরু হয়ে আগামী ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ (আইন) অধিশাখা এরই মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা চলাকালীন ৬৫ দিন বঙ্গোপসাগরের কোনও স্থানেই যান্ত্রিক বা ছোট ডিঙি নৌকা দিয়ে মাছ ধরা যাবে না। মাছ আহরণে সরকারের নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বঙ্গোপসাগর ছাড়াও কুতুবদিয়া ও মহেশখালীর মোহনার জন্যও একই এই  নিষেধাজ্ঞা জারি থাকবে।

-জেডসি