ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৯:০২:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

৭ জুলাই থেকে পর্যটকদের প্রবেশানুমতি দেবে দুবাই

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২২ জুন ২০২০ সোমবার

৭ জুলাই থেকে পর্যটকদের প্রবেশানুমতি দেবে দুবাই

৭ জুলাই থেকে পর্যটকদের প্রবেশানুমতি দেবে দুবাই

দুবাই আগামী ৭ জুলাই থেকে উপসাগরীয় এ নগর রাষ্ট্রে পর্যটকদের প্রবেশের অনুমতি দেবে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর তারা এ অনুমতি দিতে যাচ্ছে। খবর এএফপি’র।

এ উপসাগরীয় দেশটিতে ভ্রমণকারীদের প্রবেশের জন্য তারা একটি প্রটোকল তালিকাও দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘পর্যটকদের অবশ্যই দুবাই এবং গন্তব্য দেশগুলোর নেয়া প্রতিরোধমূলক পদক্ষেপ এবং নিরাপত্তা বিষয়ক কার্যপ্রণালী মেনে চলতে হবে।’

এতে আরো বলা হয়, পর্যটকদের দুবাই বিমানবন্দরে কোভিড-১৯ ভাইরাসের সম্প্রতি করা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে বা পরীক্ষা করাতে হবে। সেখানে পরীক্ষায় করোনা পজিটিভ হলে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক এবং তা দুবাই সফরের ৯৬ ঘণ্টা আগে করাতে হবে।

প্রতিবেদনে আরো বলা হয়, পর্যটকদের আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা থাকতে হবে এবং একটি বিশেষ ‘স্বাস্থ্য ঘোষণা ফর্ম’ পূরণ করতে হবে।

দুবাই আরো জানায়, এখানের নাগরিক ও বাসিন্দাদের কাল মঙ্গলবার থেকে বিদেশ সফরের অনুমতি দেয়া হবে।

দুবাই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি স্টেট। এ রকম সাতটি স্টেট নিয়ে ইউএই গঠিত। ইউএই’তে প্রায় ৪৫ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩০২ জন।