৭ দফা দাবি আদায়ে আমরণ অনশনে রাবির ১৫ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সাতদফা দাবি আদায়ে আমরণ অনশন শুরু করেছেন ১৫ শিক্ষার্থী।
রোববার সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তারা অনশন শুরু করেন।
অনশনকারী শিক্ষার্থীরা হলেন-সোহাইব খান ও ফয়সাল আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, দর্শন বিভাগের শাহাদাৎ হোসেন ও রাবেয়া মুহিব, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাত হাওলাদার এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের রিমি আক্তার, রাবিয়া জান্নাত রাইসা। বাকিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা সাত দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন করবেন।
দাবিগুলো হলো-
ঘটনায় সঙ্গে জড়িতদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।
সংঘর্ষের ঘটনার জন্য প্রক্টরের পদত্যাগ ও প্রশাসনের জবাবদিহি করতে হবে।
আহত শিক্ষার্থীদের চিকিৎসা ভার প্রশাসনকে বহন করতে হবে।
পাসকার্ড ব্যাতীত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করতে হবে। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশন পুনরায় চালু করতে হবে। এবং
ক্যাম্পাসে রিকশা ভাড়া, ডাইনিং ও খাবার হোটেলগুলোর খাবারের দাম নির্ধারণ ও মান নিশ্চিতকরণ। অনশনরত শিক্ষার্থী রাবিয়া জান্নাত রাইসা বলেন, আমাদের যে সাত দফা দাবি আছে সেটা অবিলম্বে প্রশাসনকে মেনে নিতে হবে। আমাদের দাবি নিরাপদ ক্যাম্পাস। যে ঘটনা ঘটেছে তার কোনো পদক্ষেপই প্রশাসন নেয়নি। আমরা এর বিচার চাই।
আরেক শিক্ষার্থী মুহিব বলেন, আমরা সাত দাবি নিয়ে এখানে অবস্থান নিয়েছি। আমরা দাবির বাস্তবায়ন চাই। দাবিগুলো মেনে নেওয়া না হলে অনশন চালিয়ে যাব। প্রশাসনের মুখের কথায় আমরা আশ্বস্ত হতে চাই না।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




