ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১০:৪৬:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী

৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ রবিবার

৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর

৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর

সকালে অফিসে এসেই সচিবালয়ের সাত মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিভিন্ন কক্ষে প্রবেশ করেন কর্মকর্তা-কর্মচারীদের অপচয় রোধ ও সাশ্রয়ী হতে বিভিন্ন পরামর্শ দেন তিনি।

আজ রোববার প্রথম কর্মদিবসে সকালে সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী এই পরিদর্শনে যান বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে আসেন। এর পরপরই তিনি এই পরিদর্শনে যান।’

আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রথমে তিনি ৬নং ভবনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে যান। সেখানে বিভিন্ন কক্ষে প্রবেশ করেন কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে কথা বলেন এবং অপচয় রোধ এবং সাশ্রয়ী হতে বিভিন্ন পরামর্শ দেন।’

‘যেমন বিদ্যুতের অপচয় রোধে লাইট কম ব্যবহার, বিদ্যুৎ খরচ কমাতে এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) কম ব্যবহার অথবা নিয়ন্ত্রিত মাত্রায় ব্যবহার করা, জানালার পর্দা সরিয়ে দিনের আলোর ব্যবহার ইত্যাদি’, যোগ করেন অতিরিক্ত প্রেস সচিব। 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারিদের বলেছেন, ‘‘দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে হলে বুকে ধারণ করে ভালোবাসতে হবে। এই দেশ আপনাদের-আমাদের সবার।”’

আতিকুর রহমান রুমন আরও বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে টেবিল চেয়ার, আসবাপত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে সকলকে যত্ন ও দেখভাল করা পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী এও বলেছেন যে, সরকারি সম্পদ মানে দেশের সম্পদ … এই সম্পদ সকলকে যত্ন করে রাখতে হবে।’

একে একে প্রধানমন্ত্রী পানি সম্পদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবেশ ও বন, সমাজকল্যাণ, মৎস্য ও প্রাণী সম্পদ, গৃহায়ন ও গণপূর্ত এই সাতটি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

প্রধানমন্ত্রীর এই ‘হঠাৎ’ পরিদর্শনের -কর্মকর্তা-কর্মচারিরা হতচকিত হয়ে পড়তে দেখা যায়। অনেক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিরা তৎপর হয়ে উঠতে দেখা যায়।

যেসব মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী পরিদর্শন করেন খোঁজ-খবর নিয়ে পরে জানা গেছে, অনেক মন্ত্রণালয়ে কর্মকর্তারা উপস্থিত হতে না হতেই এই ঘটনা ঘটে যায়। 

প্রধানমন্ত্রী ‘ঝটিকা’ এই পরিদর্শনের পর নিজের দপ্তরে এসে বৈঠকে বসেন কৃষি কার্ড সংক্রান্ত বিশেষ কমিটির সভায়। কৃষিমন্ত্রী আমিনুর রশিদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সচিব ও ঊধর্বতন কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন।