ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২:৫১:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

৮ জুন ঢাকায় আসছে চীনের করোনা মেডিকেল টিম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চিকিৎসক, নার্স ও প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত একটি চীনা মেডিকেল টিম করোনাভাইরাস প্রতিরোধে সহায়তা দিতে আগামী ৮ জুন বাংলাদেশে আসছে। গতকাল বুধবার (০৩ জুন) ঢাকাস্থ চীনের দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়ালং এ সম্পর্কে জানিয়েছেন, কোভিড -১৯ মহামারীর বিরুদ্ধে বাংলাদেশের লড়াই আরও জোরদার করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেন। দুই বন্ধুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতাদের মধ্যে সেই আলোচনায় প্রেসিডেন্ট শি করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সত্যিকারের বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছিলেন।

বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই চীনের পক্ষ থেকে বেশ কয়েকটি সহযোগিতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।

৮ জুন যে চিকিৎসা টিমটি আসবে তারা চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মাধ্যমে সংগঠিত এবং হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত।

বাংলাদেশে তারা ২ সপ্তাহ থাকার সময় রোগীদের পরিদর্শন করবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার এবং পরীক্ষার সাইটগুলোতে কাজ করবেন। করোনা মহামারী নিয়ে আলোচনা করবেন এবং নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেবেন।

-জেডসি